ভালোবাসলেই সবার সাথে | Bhalobaslei Sobar Sathe Ghor Badha

ভালোবাসলেই সবার সাথে
Bhalobaslei Sobar Sathe Ghor Badha
ছায়াছবি: ভালোবাসলেই ঘর বাঁধা যায়না
কথা: মাহফুজুর রহমান মাহফুজ
সুর: শেখ শাদী খান
শিল্পী: শাম্মী আক্তার

 

ভালোবাসলেই সবার সাথে


[ভালোবাসলেই সবার সাথে
ঘর বাঁধা যায় না]-২
হাজার বছর পাশে থাকলে
কেউ কেউ আপন হয় না
ভালোবাসলেই সবার সাথে
ঘর বাঁধা যায় না।


[দু’জনার দুটি মন,কখন গেছে সরে
শুধু শুধু এতদিন,অভিনয় গেছি করে]-২
মিছে বন্ধনে আর জড়ালে কী হবে?
কারো মনে বিরহ বেশি দিন সয় না।
ভালোবাসলেই সবার সাথে
ঘর বাঁধা যায় না।


[মোহনায় এলে নদী,মরণ বলে তাকে
বিচ্ছেদে ভালোবাসা,চিরদিন বেঁচে থাকে]-২
তবু সার্থক হয় প্রেম জানি মিলনে
মালা দিয়ে মন তো বাঁধা কভু যায় না।
ভালোবাসলেই সবার সাথে
ঘর বাঁধা যায় না।
হাজার বছর পাশে থাকলে
কেউ কেউ আপন হয় না।
ভালোবাসলেই সবার সাথে
ঘর বাঁধা যায় না।

 

Bhalobaslei Sobar Sathe Ghor Badha

জনপ্রিয় লিরিক্স:  Ilsheguri Kar Duchokhe Uro Lyrics | ইলশেগুঁড়ি কার দুচোখে উড়ো

Leave a Comment