হরিনাম সত্য | HoriNam Sotya | Key Lyrics

হরিনাম সত্য
HoriNam Sotya
কথা-মনোজ ঠাকুর
সুর-বুলা বিশ্বাস
শিল্পী-পরীক্ষিত বালা
[হরিনাম সত্য তার তত্ত্ব মিথ্যা নয়
মধুমাখা নাম,সুধা রসে
পাষাণ গলে যায় গো,পাষাণ গলে যায়]-২
মহর্ষি চ্যবন পুত্র দস্যু রত্নাকর
মরা মরা নাম জপে,পাপ হলো উদ্ধার
তারগোলকেতে হলো যে বাস।।
নামের মহিমায়
মধুমাখা নাম,সুধা রসে
পাষাণ গলে যায় গো,পাষাণ গলে যায়।
ধ্রুব পাগল প্রহলাদ পাগল
এই নামেরই মোহে
হরিদাস চৈতন্য রসে হরি গুন গাহে
তারমানব জনম হলো ধন্য।।
নামের মহিমায়
মধুমাখা নাম,সুধা রসে
পাষাণ গলে যায় গো,পাষাণ গলে যায়।
হরিনাম সত্য তার তত্ত্ব মিথ্যা নয়
মধুমাখা নাম,সুধা রসে
পাষাণ গলে যায় গো,পাষাণ গলে যায়।

Popular Lyrics:  Durlabha Manava Janma LYRICS | দুর্ল্লভ মানব জন্ম Lyrics | দুর্লভ মানব জন্ম

Leave a Comment