সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি

সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া আসমান হইল ফান্দি (রে বন্ধু)

তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী
সেই নদীকে মনে হইল অকুল জলধি (রে বন্ধু)।।

উইড়া যাইরে চকুয়ার পঙ্খী পইড়া রইলো ছায়া
কোন পরাণে বিদেশে রইলা ভুলি দেশের মায়া (রে বন্ধু)।।

Popular Lyrics:  রাধে তোমায় বারে বারে | ও রাধে | Radhe Tomay Bare Bare Lyrics | O Radhe

Leave a Comment