রুকু সেজদা তুলে দেখি সামনে মরার বাড়ি | Ruku Sejda Tule Dekhi Samne Morar Bari | Lalon Song

রুকু সেজদা তুলে দেখি সামনে মরার বাড়ি
Ruku Sejda Tule Dekhi Samne Morar Bari
Lalon Song
ফকির লালন সাঁই
রুকু সেজদা তুলে দেখি সামনে মরার বাড়ি।
কেমন করে এই নামাজ আমি পড়ি ।।
জায়নামাজে হইলি খাড়া
পলকে তোর নামাজ পড়া
দৌড়াইল তোর মনের ঘোড়া
আজাজিল হইল সোয়ারী ।।
রুকু সেজদা তুলে দেখি সামনে মরার বাড়ি।
কেমন করে এই নামাজ আমি পড়ি ।।
নদীর ধারে ওযু করলি
তাতে কি তুই শুদ্ধ হলি
লালন বলে নামাজ পড়ে মুছল্লি
ঐ নামাজের গুরু কে তোরি ।।
রুকু সেজদা তুলে দেখি সামনে মরার বাড়ি।
কেমন করে এই নামাজ আমি পড়ি ।।
রুকু সেজদা তুলে দেখি সামনে মরার বাড়ি | Ruku Sejda Tule Dekhi Samne Morar Bari | Lalon Song

Popular Lyrics:  হে দীনবন্ধু! মম হৃদয়ে এসে হও আবির্ভাব | He Dinobondhu! Momo Ridoye Ese Hou Abirbhab | Key Lyrics

Leave a Comment