রঙ্গিলা বাড়ই রে | Rongila Baroire | বাউল আব্দুল করিম

রঙ্গিলা বাড়ই রে

Rongila Baroire

বাউল আব্দুল করিম

রঙ্গিলা বাড়ই রে

নানান রঙের খেলা খেলো।।

আমি তোমার প্রেমে পাগল

তোমায় বাসি ভালো।।

তোমার কর্ম তুমি করো

মিছা দোষী আমি

পুড়াইতে তোমার বাসনা

দেশ বিদেশে ভ্রমি

আমার ঘরে থাকো তুমি

তোমার ভাবে চলো।।

যাক না জাতি হোক না ক্ষতি 

দুঃখ নাইরে আার

সত্য কইরা কউরে বাড়ই 

তুমি কি আমার?

তোমার প্রেমে আব্দুল করিম

মরে যদি ভালো।।

Popular Lyrics:  বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয়রে | Barir Pashe Modhumoti Pubal Howa Boyre | Lokogeeti

Leave a Comment