যার ভাবে আজ মুড়েছি মাথা | Jar Bhabe Aj Murechi Matha | Key Lyrics

যার ভাবে আজ মুড়েছি মাথা
Jar Bhabe Aj Murechi Matha
Key Lyrics
ফকির লালন সাঁই

যার ভাবে আজ মুড়েছি মাথা

যার ভাবে আজ মুড়েছি মাথা।
সে জানে আর আমি জানি
আর কে জানে মনের কথা।।
মনের কথা রাখবো মনে
বলবো না তা কারো সনে।
ঋণ শুধিব কতদিনে
সদাই আমার সেই চিন্তা।।
সুখের কথা বোঝে সুখী
দুঃখের কথা বোঝে দুখী।
পাগল বোঝে পাগলের বোল
অন্যে কি বুঝিবে তা।।
যারে ছিদাম তোরা দুই ভাই
আমার বদহাল শুনে কাজ নাই।
বিনয় করে বলছে কানাই
লালন পদে রচে তা।।
যার ভাবে আজ মুড়িয়েছি মাথা | Jar Bhabe Aj Muriyechi Matha | Key Lyrics

 

Jar Bhabe Aj Murechi Matha

Popular Lyrics:  পিরিতি নয় আমার কাজ (লিরিক্স) | Pirity Noy Amar Kaj | গানপোকা

Leave a Comment