যাব জল আনিতে কলসি কাখে রাধিকা বেশে | Jabo Jol Anite Kolsi Kakhe Radhika Beshe | Key Lyrics

Song: Radhika ||  রাধিকা
Singer: Sampa Biswas (India) || শম্পা বিশ্বাস (ভারত)
Lyrics: Charon || চারণ
Tune & Music: Plabon_Koreshi  || প্লাবন কোরেসী
Video: Gannchashi Team
Edit & Colour: IB Masum Billah
Dop: S Kamal Parvez
Label: LSBTV




যাব জল আনিতে কলসি কাখে রাধিকা বেশে

রাধিকা বেশে।

দু’পায়ে আলতা মেখে, চোখেতে কাজল এঁকে

রব তার অপেক্ষাতে রাধিকা বেশে।।

 

চকোরের দৃষ্টি নিয়ে থাকব প্রতিক্ষায়

আসবে বন্ধু ভালোবাসবে গো আমায়

এ জীবন ধন্য হবে তার মায়া পরশে।।

রাধিকা বেশে।

যাব জল আনিতে কলসি কাখে রাধিকা বেশে

রাধিকা বেশে।

 

ধ্যানেতে হবো মগ্ন পেতে কৃষ্ণের মন

কী করে থাকবে দূরে আমার কৃষ্ণধন

যদি পাই শ্যামের দেখা প্রাণ জুড়াবো হেসে

রাধিকা বেশে।

যাব জল আনিতে কলসি কাখে রাধিকা বেশে

রাধিকা বেশে।

দু’পায়ে আলতা মেখে, চোখেতে কাজল এঁকে

রব তার অপেক্ষাতে রাধিকা বেশে।।

রাধিকা বেশে।

যাব জল আনিতে কলসি কাখে রাধিকা বেশে

রাধিকা বেশে।

 

Popular Lyrics:  দোটানাতে ভাবছি বসে ঐ ভাবনা | Dotanate Bhabchi Bose Oi Bhabona | Key Lyrics

Leave a Comment