যাবার বেলায় পিছু থেকে | Jabar Belay Pichhu Theke | Key Lyrics

যাবার বেলায় পিছু থেকে
Jabar Belay Pichhu Theke
ছায়াছবি: অদ্বিতীয়া
কথা: মুকুল দত্ত
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: লতা মঙ্গেশকর/হেমন্ত মুখোপাধ্যায়


[যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়?]-২
[আমার এ মন বুঝি মন নয়!]-২
যাবার বেলায়
[হাসি আর গানে গানে এতদিন
ফুল ফোটানোর খেলা চলেছিল]-২
যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে
তার কথা মন ভুলেছিল।
ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়?
যাবার বেলায়
[স্মৃতির আকাশ থেকে কোনোদিন
হয়ত আমায় তুমি মুছে দেবে]-২
স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো
চোখের জলেতে ভেসে যাবে
যা কিছু গিয়েছে পাওয়া সে আমার নয়
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন বলো কাঁদালে আমায়?
যাবার বেলায়

Popular Lyrics:  ও দুনিয়া কে রাখওয়ালে Lyrics | ओ दुनिया के रखवाले Lyrics | O duniya ke rakhwale Lyrics

Leave a Comment