যদি সব সাগরের জল কালি হত | Jodi Sob Sagorer Jol Kali Hoto

শিরোনামঃ যদি সব সাগরের জল কালি হত
শিল্পীঃ জহির আহমেদ
সুরকারঃ জহির আহমেদ
গীতিকারঃ জহির আহমেদ
যদি সব সাগরের জল কালি হত
যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা
লেখা শেষ হতোনা,
যদি সব সাগরের জল কালি হত।।।
যদি আকাশের চাদ হাতে তুলে দিতাম
যদি তারায় সাজানো মালা গলায় দিতাম।
আর পৃথিবীর ফুল তব পথে ছড়াতাম
তবু তোমার আমার প্রেমের কাছে
কিছু দেয়া হতো না।।
যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম
যদি স্বর্ণ পাহাড় এনে তোমায় দিতাম,
আর সূর্য্যমুখীর মত চেয়ে দেখতাম
তবু আমার এই চোখ ক্লন্ত হত
দেখা শেষ হতো না।
যদি সব সাগরের জল কালি হত
যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা লেখা
শেষ হতো না।।।
যদি সব সাগরের জল কালি হত

Popular Lyrics:  আর যাই করো প্রেম অবহেলা করো না Lyrics | Ar Jai Koro Prem Obohela Koro Na Lyrics

Leave a Comment