মানুষ ভজলে সোনার মানুষ হবি | Manush Bhojle Sonar Manush Hobi | Key Lyrics

মানুষ ভজলে সোনার মানুষ হবি

Manush Bhojle Sonar Manush Hobi

ফকির লালন সাঁই

মানুষ ভজলে সোনার মানুষ হবি

 

মানুষ ভজলে সোনার মানুষ হবি।

মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি।।

মানুষে মানুষ গাথা

গাছে যেমন আলেকলতা।

জেনে শুনে মুড়াও মাথা

জাতে উঠবি।।

দ্বিদলের মৃনালে

সোনার মানুষ উজলে।

মানুষ গুরুর কৃপা হলে

জানতে পাবি।।

মানুষ ছাড়া মন আমার

দেখবি রে সব শূন্যকার।

লালন বলে মানুষ আকার

ভজলে তরবি।।

 

Popular Lyrics:  এ বিশ্ব বাগানে সাঁই নিরাঞ্জনে | Ei Bishwa Bagane Shai Niranjane | কবি জালাল উদ্দিন খাঁন

Leave a Comment