ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা – লিরিক্স | Vengeche Pinjor Meleche Dana | ছায়াছবি- ভাই বন্ধু

ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
Vengeche Pinjor Meleche Dana 
ছায়াছবি-ভাই বন্ধু
কথা-গাজী মাজহারুল আনোয়ার
সুর-আলাউদ্দিন আলী
শিল্পী-এন্ড্রু কিশোর

ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না।
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না।

হঠাৎ এসে যদি বৈশাখী ঝড়
ভেঙে দেয় গানের আসর
তবু যদি পাখির গান থেমে যায়
আকাশ কি দেবে বিদায়
হে আ আ তবে কি হৃদয়ের লেনাদেনা
কেউ তা মনে রাখে না।
তবে কি হৃদয়ের লেনাদেনা
কেউ তা মনে রাখে না।

তবু আশায় পাখি বাঁধে যে মন
আলোতে রাঙায় জীবন
নতুন কথায় আজ প্রাণেরই সুর
হয়েছে কানের নুপূর
এ আ আ যেটুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেব না।
যেটুকু হয়েছে জানাশোনা
হারিয়ে যেতে দেব না।
ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা
উড়েছে পাখি পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না।
ও নিড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না।
ও ও নিড়েরই ঠিকানা পাবে কিনা,
পাখি তা নিজেই জানে না।।

Popular Lyrics:  Kajra Mohabbat Wala Lyrics | कजरा मोहब्बत वाला | কাজরা মোহাব্বাত ওয়ালা

Leave a Comment