ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যাথা দাও | Vul bujhe chole jau joto khusi betha dau | Key Lyrics

ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যাথা দাও
Vul bujhe chole jau joto khusi betha dau
প্রখ্যাত মরমী সাধক আব্দুর রাজ্জাক দেওয়ানের লেখা ও সুর করা

ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যাথা দাও

তোমার লেখা গান আমি গাইব
বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব
ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যাথা দাও(২)
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইব…
ফুল বাগানে ফুলের কলি, আমি বনমালি
তুমি যে বলেছিলে আমি গানের কলি(২)
কেন যে এমন হল সব কিছু এলোমেলো(২)
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইব
যে গানের বিনিময়ে ভালবাসাবাসি
সেই গানের ছন্দ নিয়ে মুক্তাঝরা হাসি(২)
কেন যে এমন হলো সব কিছু এলোমেলো(২)
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইব
ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যাথা দাও(২)
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইব

 

 

Popular Lyrics:  আমারে জ্বালাইয়া প্রাণবন্ধু আছো কত সুখে | Amare Jalaiya Pranbondhu Acho Koto Sukhe | হাসান মিয়া চিশতী নিজামী

Leave a Comment