ভালোবাসার মত ভালোবাসলে – Valobasar Moto Valobasle | Song Lyrics

 ভালোবাসার মত ভালোবাসলে

Valobasar Moto Valobasle
কথা ও সুর: সুবল সরকার
শিল্পী: যশোদা সরকার
ভালোবাসার মত ভালোবাসলে
তারে কি গো ভোলা যায়?
ক্ষণিকের ভুলেও বিরহ নামলেও
মন থেকে কি তারে মুছা যায় ?
তারে কি গো ভোলা যায়।।
ভালোবাসা জাতি মানেনা
কভু হাসি কভু কান্না
দু’চোখে জলে ভরে
কত ব্যথা সহ্য করে
মন চেয়ে থাকে
তবু তার আশায়
তারে কি গো ভোলা যায়।।
ভালোবাসা ঈশ্বরের দান
বুকে ধরে কর সম্মান
সারা সারা রাত ধরে
নেই প্রেম ঘুম কেড়ে
বদনাম বঞ্চনা আসে গায় ।।
তারে কি গো ভোলা যায়।

Leave a Comment