ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে | Bhabini Emon Din Asbe, Sotyi Amay Bhalobasbe | Key Lyrics

ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে
Bhabini Emon Din Asbe, Sotyi Amay Bhalobasbe
ছবি-প্রেম প্রতিজ্ঞা
শিল্পী-অনুরাধা পাড়ুওয়াল ও কুমার শানু

ভাবিনি এমন দিন আসবে,
সত্যি আমায় ভালোবাসবে।।
জেগে নাকি স্বপ্নে আছি
তোমার এতো কাছাকাছি।
ছুঁয়ে বল তুমি কাছে থাকবে।
সজনী ও সজনী
ভাবিনি এমন দিন আসবে,
সত্যি আমায় ভালোবাসবে।।

এত দিন ছিলনা যে অধিকার,
ফিরিয়ে দিলে তুমি যা ছিল আমার।।
কথা দাও পাশাপাশি থাকবে
সজনী ও সজনী
ভাবিনি এমন দিন আসবে,
সত্যি আমায় ভালোবাসবে।।

প্রথম প্রেমের মত বেহায়া এ মন,
চায় অভিসারে হারাতে এখন
ও ও প্রথম প্রেমের মত বেহায়া এ মন,
চায় অভিসারে হারাতে এখন।
বল সে পথে হাতে হাত রাখবে
সজনী ও সজনী
ও ও ভাবিনি এমন দিন আসবে,
সত্যি আমায় ভালোবাসবে।
ভাবিনি এমন দিন আসবে,
সত্যি আমায় ভালোবাসবে।
জেগে নাকি স্বপ্নে আছি
তোমার এতো কাছাকাছি।
ছুঁয়ে বল তুমি কাছে থাকবে
থাকবো কাছে থাকবো
থাকবো সাথে থাকবো।

Popular Lyrics:  এত বড় আকাশটাকে ভরলে জোছনায় | Eto Boro Akashtake Bhorle Jochhonay | Key Lyrics

Leave a Comment