ভাদু লে লে পয়সা দু’আনা কিনে খাবি মিছরির দানা

ভাদু লে লে পয়সা দু’আনা
কিনে খাবি মিছরির দানা।।

উপর পাড়া যেয়ো ভাদু
নম পাড়া যেয়ো না
মাঝ পাড়াতে সতীন আছে
পান দিলে পান খেয়ো না।।

ও দোকানী দোকান খুলো
লিব পাওডার হিমানী
আমার ভাদু মাথা মাখবে
পয়সা নিও না গো দোকানী।।

সকাল বেলা উঠে ভাদু
পয়সা পয়সা করো না
বাবুরা পয়সা দিছে
গুনে নাওগা দু’আনা।।

Leave a Comment