বিয়ের আগে প্রেম ভালো না || ছায়াছবি-শেষ আশ্রয় || শিল্পী-কুমার শানু

বিয়ের আগে প্রেম ভালো না
ছায়াছবি-শেষ আশ্রয়
শিল্পী-কুমার শানু

বিয়ের আগে প্রেম ভালো না,
বিয়ের পরে প্রেম।।
আমি বাবা প্রথম দলে।।
জানিয়ে দিলেম।
বিয়ের আগে প্রেম ভালো না
বিয়ের পরে প্রেম।

সাসা নিসা সানি পামা
গামা পাগা মাগা রেসা
সাগা গামা মাপা পাধা পা
সাগা গামা মাপা পাধা পা
দ্বিতীয় দলে আছ যারা,
সুখে থাকো সবাই তারা।।
প্রেমের বিয়ের মজা শুধু,
বুঝবেনা কেউ কোনদিন।।
করোনা গো রাগ বাবা
ক্ষমা আমি চাইলেম।
বিয়ের আগে প্রেম ভালো না
বিয়ের পরে প্রেম।

পারলে পরে যাচাই করো,
আমার কথার ভুলটা ধর।।
বিয়ের ফুল ফোঁটার আগে,
প্রেমের কুঁড়ি ফুটলে দেখো।।
মনে হবে ধরল নেশা
গন্ধে মাতাল হয়ে গেলেম।
বিয়ের আগে প্রেম ভালো না
বিয়ের পরে প্রেম।
করোনা গো রাগ বাবা
ক্ষমা আমি চাইলেম।
বিয়ের আগে প্রেম ভালো না,
বিয়ের পরে প্রেম।।

Popular Lyrics:  Prarthana Aj Sotyi Hoye Lyrics | প্রার্থনা আজ সত্যি হয়ে

Leave a Comment