বড় ময়লা জমেছে মনে | Boro Moyla Jomeche Mone | Key Lyrics

বড় ময়লা জমেছে মনে
Boro Moyla Jomeche Mone
শিল্পী-মান্না দে
বড় ময়লা জমেছে মনে।।
ময়লা জমেছে মনে
বড় ময়লা জমেছে মনে।
সব ঘৃণা ভুলে তোমার আঁচলে।।
মুছে দাও সযতনে।
বড় ময়লা জমেছে মনে।।
সময়ের পথে চলে যেতে যেতে,
কত ধূলা লাগে নোংরা জগতে।।
ছুঁয়ে ছুঁয়ে ফেলি।।
ধুয়ে ধুয়ে ফেলি
ছুঁয়ে ছুঁয়ে ফেলি
ধুয়ে ধুয়ে ফেলি
তবু থাকে এ জীবনে।
বড় ময়লা জমেছে মনে।।
ফেলে দেব কাকে,কাকে দেব রেখে,
কত দিন যাবে ধূলা বালি মেখে।।।
করো মা করুণা।।
নিদয়া হয়ো না
করো মা করুণা
নিদয়া হয়ো না
কৃপা করো অভাজনে।
বড় ময়লা জমেছে মনে।।
সব ঘৃণা ভুলে তোমার আঁচলে।।
মুছে দাও সযতনে।
বড় ময়লা জমেছে মনে।।।

Popular Lyrics:  কোথা গেলে পাই মাগো | Kotha Gele Pai Mago | Song Lyrics

Leave a Comment