প্রাণ বন্ধু আসিতে সখি গো | Pran Bondhu Asite Sokhi Go | Key Lyrics

প্রাণ বন্ধু আসিতে সখি গো
Pran Bondhu Asite Sokhi Go
গীতিকারঃ শাহ আব্দুল করিম

প্রাণ বন্ধু আসিতে সখি গো

প্রাণ বন্ধু আসিতে সখি গো
সখি, আর কত দিন বাকি
চাতক পাখির মত আমি
আশায় চেয়ে থাকি গো ।
ভালবেসে দুঃখ দেওয়া গো
সখি, ভাল হলো নাকি !
পাগল মন রে আর কত দিন
প্রবোধ দিয়ে রাখি গো ।
নিবির রাতে কেউ নয় সাথে গো
আমি একা যখন থাকি।
কত কথা মনে পরে
ঝরে দুটি আঁখি গো।
আসবে ঘরে আশা করে গো
সখি, দিবা নিশি ডাকি ।
করিম বলে দয়া হলে
আসবে প্রাণ পাখি গো।

Pran Bondhu Asite Sokhi Go

 

Popular Lyrics:  শ্রী গৌরাঙ্গ তুমি মোরে Lyrics | Sri Gauranga Tumi More Lyrics

Leave a Comment