পার করো দুঃখিনী রাধারে | Par Koro Dukkhini Radhare

পার করো দুঃখিনী রাধারে

Par Koro Dukkhini Radhare

 

পার করো দুঃখিনী রাধারে

আমি জানছিলাম নি এই রঙ্গে দিন যাবে রে সুজন নাইয়া

পার করো দুঃখিনী রাধারে।।

তুমি তো সুজন নাইয়া, আমি তো গোঁয়ালের মাইয়ারে, ওরে ও নাইয়া

তুমি নষ্ট করলা, দুধের ভাণ্ড চইয়ারে সুজন নাইয়া

পার করো দুঃখিনী রাধারে।।

কুক্ষণে বাড়াইলাম পাও, খেয়া ঘাটে নাই মোর নাও রে ওরে ও নাইয়া

আমার খেওয়ানিরে খাইছ জংলার বাঘেরে সুজন নাইয়া

পার করো দুঃখিনী রাধারে।।

বিনোদা নন্দে কয়, প্রেমশেল খসিবার নয়রে ওরে ও নাইয়া

আমার প্রেমশেল খসিবে রাধা মরলেরে সুজন নাইয়া

পার করো দুঃখিনী রাধারে।।

Leave a Comment