পারে কে যাবি নবির নৌকাতে আয় | Pare Ke Jabi Nobir Noukate Ay | Key Lyrics

পারে কে যাবি নবির নৌকাতে আয়
Pare Ke Jabi Nobir Noukate Ay | Key Lyrics
ফকির লালন সাঁই
পারে কে যাবি নবির নৌকাতে আয়।
রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়।।
বেসরা নেয়ে যারা
তুফানে যাবে মারা একই ধাক্কায়।
কি করবে বদর গাজী থাকবে কোথায়।।
নবি না মানে যারা
মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়।
ভজনে তার নাই মজুরী দলিলে ছাপ লেখা যায়।।
যেহি মুর্শিদ সেইতো রাসুল
ইহাতে নাই কোন ভুল,
খোদাও সে হয়।
লালন কয় না এমন কথা কোরানে কয়।।

Popular Lyrics:  দেহের খবর বলি শোনরে মন | Deher Khobor Boli Shonre Mon | Lalon Song

Leave a Comment