পথ হারাবো বলেই এবার পথে নেমেছি | Poth Harabo Bolei Ebar Pothe Nemechi | হেমন্ত মুখোপাধ্যায়

শিরোনামঃ পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
Poth Harabo Bolei Ebar Pothe Nemechi
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ সলিল চৌধুরী
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাধায় আমি অনেক ধেধেছি
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।।
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে
সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে,
নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি
এই নয়ন পাবো বলেই নয়ন মুদেছি ,
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।।
চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে
অচেনায় হারায়ে তাই আবার খুজি নিজে,
সে যে গান শুনিয়ে ছিল হয়নি সেদিন শোনা
সে গানের পরশ লেগে হৃদয় হল শোনা,
রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি
সুর হারাবো বলেই সেতার সুরে বেধেছি,
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি
সোজা পথের ধাধায় আমি অনেক ধেধেছি।।

Popular Lyrics:  Aguner Kotha Bondhuke Boli Lyrics | আগুনের কথা বন্ধুকে বলি

Leave a Comment