ধরো চরণ ছেড়ো না | Dhoro Choron Chero Na | Key Lyrics

ধরো চরণ ছেড়ো না

Dhoro Choron Chero Na

ধরো চরণ ছেড়ো না।

দয়াল নিতাই কারো ফেলে যাবে না।।

দৃঢ় বিশ্বাস লয়ে রে মন, 

ধরো নিতাই চাঁদের চরণ, 

পার হবি পার হবি তুফান, 

অপারেতে কেউ রবেনা।।

হরিনামের তরী লয়ে, 

ফিরছে নিতাই নেয়ে হয়ে, 

এমন দয়াল চাঁদকে পেয়ে

স্মরণ কেন নিলে না।।

কলির জীবের হয়ে সদয়, 

পাড়ে যেতে ডাকছে নিতাই, 

লালন বলে মন চলো যাই

এমন দয়াল আর মিলবে না।।

Popular Lyrics:  আমার মন মজাইয়ারে | Amar Mon Mojayare | শাহ আব্দুল করিম

Leave a Comment