ধরণীর পথে পথে – Dharanir Pathe Pathe

 ধরণীর পথে পথে

Dharanir Pathe Pathe (1980)

কথা ও সুর: সলিল চৌধুরী

কণ্ঠ: সুবীর সেন

[ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো

এই কামনা,আর কিছু না]-২

আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো

সেই ঠিকানায়,আর কিছু না।

কত গান কত আশা

কত ছিল ভালবাসা,মগ্ন স্বপন

এ পথেরই দুই ধারে

বীজেরই মতন তারে করেছি বপন।

পথিক যখন যাবে তরুশাখা পল্লবে

কিছু ছায়া হয়ে রবে,মোর সাধনা

ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো

এই কামনা,আর কিছু না।

জনম জনম ধরে

পতাকার মত করে নিয়ে ইতিহাস,

যেতে যেতে ক্রমে ক্রমে

কখনও গিয়েছি থেমে,ভেঙ্গে গেছে শ্বাস

তুমি যদি কাল আসো

নতুনেরে ভালোবাস

আঁধারেতে জ্বেলে নিও,মোর বেদনা

ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাবো

এই কামনা,আর কিছু না,

আগামীর পায়ে পায়ে আমিও পৌঁছে যাবো

সেই ঠিকানায়,আর কিছু না।

Popular Lyrics:  তোমার সুরে সুর বেঁধেছি | Tomar Sure Sur Bedhechi | Key Lyrics

Leave a Comment