তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ | Tomar Barir Ronger Melay Dekhechilam Bayoskop | Key Lyrics

তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ

Tomar Barir Ronger Melay Dekhechilam Bayoskop

শিল্পী: বাপ্পা মজুমদার ও সঞ্জিব চৌধুরী

দলছুট

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়ে না ।

ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না ।

অন্তরে থাক পদ্ম-গোলাপ
গদ্যে-পদ্যে আঁকছি মুখ
ঘুরতে ছিলাম রঙ্গের মেলায়
অপূর্ব সে তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারে না।

হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরৎ চাইনি কোন দিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মানুষ হারে না।

তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়ে না।
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না ।

Popular Lyrics:  গুন গুন গুন কুঞ্জে আমার - Gun Gun Gun Kunje Amar

Leave a Comment