তোমার নিঃশ্বাসে বিষ ছিল | Tomar Nishwashe Bish Chilo | Lyrics

তোমার নিঃশ্বাসে বিষ ছিল
Tomar Nishwashe Bish Chilo
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: প্রভাস দে
শিল্পী: মান্না দে
তোমার নিঃশ্বাসে বিষ ছিল,
আমি বিশ্বাস করিনি।।
ওরা বলেছিল বহুবার
কারো কথা কানে ধরিনি।
তোমার নিঃশ্বাসে বিষ ছিল,
আমি বিশ্বাস করিনি।
রূপ এত সুন্দর যার।।
ভাবিনি এমন
কালো হবে,অন্তর তার।
রূপ এত সুন্দর যার।
ভাবিনি এমন
কালো হবে,অন্তর তার।
তোমারি তো মালা পরেছি (২)
আর কারো মালা পরিনি।
তোমার নিঃশ্বাসে বিষ ছিল,
আমি বিশ্বাস করিনি।
বাইরে তে এত সোনা,
এত খাদ ভেতরে (২)
যাচাই না হলে আমি
বুঝতাম কি করে।
গান এত সুমধুর যার।।
ভাবিনি মুখের কথা
এত নিষ্ঠুর তার।
গান এত সুমধুর যার।
ভাবিনি মুখের কথা
এত নিষ্ঠুর তার।
আমি জেনেশুনে মরেছি (২)
কিছু না জেনে তো মরিনি।
তোমার নিঃশ্বাসে বিষ ছিল,
আমি বিশ্বাস করিনি।
ওরা বলেছিল বহুবার
কারো কথা কানে ধরিনি
তোমার নিঃশ্বাসে বিষ ছিল,
আমি বিশ্বাস করিনি।

Popular Lyrics:  Dil Hoom Hoom Kare Lyrics | दिल हूम हूम करे | দিল হুম হুম করে

Leave a Comment