তোমারি চরণে রাখিও আমারে | Tomari Chorone Rakhio Amare Lyrics

তোমারি চরণে রাখিও আমারে

Tomari Chorone Rakhio Amare Lyrics

কথা ও সুর-ভবা পাগলা
শিল্পী-নিত্যানন্দ সিং রায়

তোমারি চরণে রাখিও আমারে

তোমারি চরণে রাখিও আমারে
ভুলিও না ভুলিও না কভু
ভুলিও না কভু ভুলিও না
তোমারি চরণে রাখিও আমারে।।
ভুলিও না কভু ভুলিও না।।
যতকিছু পাপ সবি করিও মাফ।।
দমন করিও মোর যতগুলি রিপু
ভুলিও না ভুলিও না কভু
ভুলিও না কভু ভুলিও না।

যত যা কিছু সবি তো তোমারি,
কেন কর চতুরালি ওগো ব্যথাহারী।।
দিবা অবসানে তব আগমনে।।
দরশনে বঞ্চিত করিওনা প্রভু
ভুলিও না কভু ভুলিও না।।

জীবনের সাথী তুমিতো আমারি,
আমি কে তুমি কে বলো হে শ্রীহরি।।
ভবা কয় তব রুপ সকলি হইবে বিরূপ।।
নিজেরে ভুলিয়া ওগো কর নিবুনিবু
ভুলিও না ভুলিও না কভু
ভুলিও না কভু ভুলিও না।
তোমারি চরণে রাখিও আমারে।।
ভুলিও না কভু ভুলিও না।।
যতকিছু পাপ সবি করিও মাফ।।
দমন করিও মোর যতগুলি রিপু
ভুলিও না কভু ভুলিও না।।।

Popular Lyrics:  Ami Kulhara Kolongkini Lyrics | আমি কুলহারা কলঙ্কিনী

Leave a Comment