তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাধা | Tumi Bondhu Krishna Hole Ami Hobo Radha

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাধা
Tumi Bondhu Krishna Hole Ami Hobo Radha
Tumi Bondho Krishno Holey Ami Hobo Radha
Singer – Sumi Mirza
Music–  Yeasin Hossain Neru
Lyrics & Tune – Sumi Mirza
Direction – Khan Mah

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাধা

তোমার আমার প্রেম-পিরিতি একই সুঁতায় বাঁধা।

বৃন্দাবনে যখন তুমি বাঁশরী বাজাও

বাঁশীর সুরে পাগলীনি আমারে বানাও

তোমার ডাকের সাঁড়া দিতে পদে পদে বাধা।

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাধা

তোমার আমার প্রেম-পিরিতি একই সুঁতায় বাঁধা।

যমুনার ঐ কালো জলে দেখি তোমার কায়া

তোমার জন্য বুকে আমার বিষণ মধুর মায়া

জগতবাসী জানে সবাই আমি তোমার আধা।

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাধা

তোমার আমার প্রেম-পিরিতি একই সুঁতায় বাঁধা।

Popular Lyrics:  কোথায় রবে এ ভাই বন্ধু | Kothay Robe E Vai Bondhu | Key Lyrics

Leave a Comment