তুমি জানো নারে প্রিয় | Tumi Janno Nare Prio | Key Lyrics

তুমি জানো নারে প্রিয়
Tumi Janno Nare Prio
Key Lyrics
তুমি জানো না, তুমি জানো নারে প্রিয়
Tumi Jano Na, Tumi Janno Nare Prio
গীতিকার ও সুরকারঃ বিজয় সরকার

তুমি জানো নারে প্রিয়

তুমি জানো না, তুমি জানো নারে প্রিয়,
তুমি মোর জীবনের সাধনা।
তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি।
তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি।
তুমি বন্ধু আমার মন মানো না
তুমি জানো না, তুমি জানো নারে প্রিয়,
তুমি মোর জীবনের সাধনা।
সেদিন ফাল্গুনী দোল পূর্ণিমায়, মৃদু-মন্দ বাতাস বয়
ফুলোবনে পুলকের আল্পনা।
ও সেই মধুরও মাধবী রাতে, বধুয়া তোমারই সাথে
ও সেই মধুরও মাধবী রাতে, বধুয়া তোমারই সাথে
করেছিলাম যে যামিনী যাপনা
তুমি জানোনা, তুমি জানো নারে প্রিয়,
তুমি মোর জীবনের সাধনা।
চলে গেলে আমায় ফেলে, কি আগুন বুকে জ্বেলে
একদিনও দেখিতে তুমি এলেনা
তোমায় পেলে এই দুখের কুঠিরে, দেখাইতাম বুক চিরে
তোমায় পেলে এই দুখের কুঠিরে, দেখাইতাম বুক চিরে
বুকের জ্বালা মুখে বলা চলেনা
তুমি জানোনা, তুমি জানো নারে প্রিয়,
তুমি মোর জীবনের সাধনা।
কাষ্ঠ-নলে দাবানল, পোড়ায় কত বন জঙ্গল
মন পোড়ানোর আগুন বন্ধু তাহা না
কত বিরহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে
কত বিরহীর অন্তর তলে, বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জল দিলে যে জ্বলে দ্বিগুন নিভে না
তুমি জানোনা, তুমি জানো নারে প্রিয়,
তুমি মোর জীবনের সাধনা।
তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি।
তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি।
তুমি বন্ধু আমার মন মানো না
তুমি জানোনা, তুমি জানো নারে প্রিয়,
তুমি মোর জীবনের সাধনা।

 

Popular Lyrics:  আমার বন্ধু মহা জাদু জানে Lyrics | Amar Bondhu Moha Jadu Jane Lyrics

Tumi Janno Nare Prio

তুমি জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন বুঝো না
ফাল্গুন দোল পূর্ণিমায়
মৃদু মৃদু বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা
মাধুয়া মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
করেছিনু যামিনী যাপনা
(তুমি) আমায় ফেলে চলে গেলে
কি আগুন মোর বুকে জ্বেলে
একদিনও দেখতে তুমি এলে না
যদি পেতাম দুঃখিনীর কুটিরে
দেখাইতাম অন্তর চিঁড়ে
বুকের ব্যথা মুখে বলা চলে না
কাষ্ঠ-নলে দাবানল
পুড়ে যায় বন জঙ্গল
মন পোড়া পিরিত বন্ধু তাহা নয়
কত বিরহীনির তুমি অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলে জ্বলে দ্বিগুণ
নিভে না– না নিভে না
খুঁজিলাম জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
কোনখানে পাইনে তোমার ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
ফিরবে কি জীবনে মোর
মনে রইলে ব্যথা ভরা বাসনা।

তুমি জানো না রে প্রিয়

তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা।
তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি,
তুমি বন্ধু আমার বেদন বোঝ না।

সেদিন,
ফাল্গুন দোল পূর্ণিমায়,
মধুর মৃদুল বায়
ফুলবনে পুলকের আল্পনা।
মধুর মাধবী রাতে, বঁধুয়া তোমারি সাথে,
করেছিলাম সেই যামিনী যাপনা।

তুমি,
চলে গেলে আমায় ফেলে
কি আগুন এই বুকে জ্বেলে,
একদিনও দেখিতে তুমি এলে না।
তোমায়, পেলে মোর দুঃখের কুটিরে
দেখাইতাম বক্ষ চিরে,
বুকের জ্বালা মুখে বলা চলে না।

Popular Lyrics:  শংকর হর হর শিব শুভঙ্কর ভয়ংকর শিব প্রলয়কারী | Shonkor Hor Hor Shib Shubhonkor Lyrics

যেমন,
কাষ্ঠযোগে দাবানল
জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল,
মন পোড়ানো আগুন বন্ধু তাহা নয়।
কত বিরহিনীর অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে।
জলে গেলে জ্বলে দ্বিগুণ
নিভে না।

আমি,
ঘুরে জনম-জনমে,
ক্ষিতি-অপ-তেজ-মরুৎ-ব্যোমে
খুঁজে ফিরি তোমারই ঠিকানা।
পাগল বিজয় বলে চিত্তচোর
আসবে কি জীবনে মোর,
মনে রইলে ব্যথাভরা বাসনা।

Leave a Comment