জ্যান্তে মরা সে প্রেম সাধনে | Jyante Mora Se Prem Sadhone | Key Lyrics

জ্যান্তে মরা সে প্রেম সাধনে
Jyante Mora Se Prem Sadhone
Key Lyrics
ফকির লালন সাঁই
জ্যান্তে মরা সে প্রেম সাধনে
তা কি পারবি তোরা ।
যে প্রেমে কিশোর কিশোরী
মজেছে দুজনে ।।
কামের থেকে নিষ্কামী হয়
কামরতি রয় শক্তির আশ্রয়
সন্ধি জানা সেভাব সে না
কঠিন জীবের প্রাণে থাকে ।।
সেধেছিল অরুণের-কিরণ
কমলিনী প্রফুল্ল বদন
সাধলে রতি পায় সে গতি
আকর্ষণে টানে ।।
সমর্থা আর সাম্ভু রসের মান
উভয়ের মান সমানে সমান
লালন ফকির ফাঁকে ফেরে
কঠিন দেখে শুনে ।।
জ্যান্তে মরা সে প্রেম সাধনে | Jyante Mora Se Prem Sadhone | Key Lyrics

Popular Lyrics:  ও নদী, বন্ধুয়ার খবর এনে দে | O Nodi, Bondhuyar Khobor Ene De | Song Lyrics

Leave a Comment