জয় জয় গিরিধারী | Joy Joy Giridhari | Key Lyrics

জয় জয় গিরিধারী
Joy Joy Giridhari
ভজন গান
শিল্পী: অনুপ জালোটা

জয় জয় গিরিধারী

জয় গোকুলবিহারী
মন্দিরে ধূপ দীপ জ্বালি
সাজিয়ে পূজার ডালি
আরতি করি তোমারি

জয় জয় গিরিধারী।।

রাধারমণ হে মনমোহণ
তুমি যে মুরলিধারী
যশোদার দুলাল তুমি
গোষ্ঠের গোপাল তুমি
মজালে নরনারী

জয় জয় বংশীধারী।

জগৎতারণ হে মধুসূদন
তুমি যে বিপদহারী প্রভু
মানবরুপে আসি
ত্বরালে জগতবাসী
তোমাকেই স্মরণ করি

জয় জয় গিরিধারী।।

মদনমোহন নমঃ হে নারায়ণ
অনন্তকালবিহারী প্রভু
অনুজদের লহগো প্রণতি
হয় যেন চরণে গতি
এই শুধু মিনতি করি

জয় জয় শ্রীহরি।


Popular Lyrics:  Mon Re Krisikaj Jano Na Lyrics | মন রে কৃষিকাজ জানো না

Leave a Comment