চিনলুম না প্রেমটারে, কেমনে প্রেম হয় | Chinlum Na Premtare, Kemone Prem Hoy | KeyLyrics

চিনলুম না প্রেমটারে, কেমনে প্রেম হয়
Chinlum Na Premtare, Kemone Prem Hoy
চিনলুম না প্রেমটারে,
কেমনে প্রেম হয়;
প্রেম কয় মুখোশ ধরে
কাম বলতে ভয়।।
দেহ খালি দেহ খোঁজে,
দেহ শুধুই দেহ বোঝে,
পায় দেহ খুব সহজে,
মনটা তো নয়।।
অনুভূতি বলি যারে,
ক্ষণে আসে বারেবারে,
নিজ হস্তে নিজে মারে,
তাইকি প্রেম হয়?
আছে যত মানীগুণি,
তাদের কাছে প্রেম শুনি,
দেবদাসের সেই রজনী,
হলো না সঞ্চয়।।
চিনলুম না প্রেমটারে, কেমনে প্রেম হয় | Chinlum Na Premtare, Kemone Prem Hoy | KeyLyrics

Popular Lyrics:  বসন্ত বাতাসে সইগো | Bosonto Batase Soigo Lyrics

Leave a Comment