গুলাবী গুলাবী নেশারই চোখেতে | Gulabi Gulabi Neshari Chokhete | সাবিনা ইয়াসমিন

গুলাবী গুলাবী নেশারই চোখেতে
Gulabi Gulabi Neshari Chokhete
ছায়াছবি: বিরাজ বউ
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: খন্দকার নুরুল আলম
শিল্পী: সাবিনা ইয়াসমিন
[গুলাবী গুলাবী নেশারই চোখেতে
প্রেমের কথা বলো না]-২
তুমি রাত পোহালেই চলে যাবে
রাতের কথা ভুলে যাবে
আমার মনটা নিয়ে খেলো না-খেলো না
প্রেমের কথা বলো না
গুলাবী গুলাবী নেশারই চোখেতে
প্রেমের কথা বলো না।
এই আমি তো তোমার হাতে তুচ্ছ বেলী ফুলের মালা,
কেউ কখনো আমায় নিয়ে সাজাবে না পূজোর থালা।
[ভালোবাসার মূল্য আমার]-২
শুধুই মিলে ছলনা
ছলনা, ছলনা, ছলনা
বলো না- প্রেমের কথা বলো না
গুলাবী গুলাবী নেশারই চোখেতে
প্রেমের কথা বলো না।
হাজার মরণ মরেও আমার মিটবে না এই বুকের জ্বালা,
গান ফুরালেই আসবে নেমে, নেশা কেটে যাবার পালা।
[নেশায় বেহুশ নেক নজরে]-২
মনের পর্দা খুলো না
খুলো না, খুলো না, খুলো না
বলো না- প্রেমের কথা বলো না
রাত পোহালেই চলে যাবে
রাতের কথা ভুলে যাবে
আমার মনটা নিয়ে খেলো না-খেলো না
প্রেমের কথা বলো না
গুলাবী গুলাবী নেশারই চোখেতে
প্রেমের কথা বলো না
না- প্রেমের কথা বলো না।
গুলাবী গুলাবী নেশারই চোখেতে  Gulabi Gulabi Neshari Chokhete  সাবিনা ইয়াসমিন

Popular Lyrics:  ও ও রুবি বলোনা তুমি বলোনা - I love you more than

Leave a Comment