গুরু সুভাব দাও আমার মনে | Guru Subhab Dau Amar Mone | Key Lyrics

গুরু সুভাব দাও আমার মনে

Guru Subhab Dau Amar Mone 

ফকির লালন শাহ্

গুরু সুভাব দাও আমার মনে।

রাঙ্গা চরণ যেন ভুলিনে॥

গুরু তুমি নির্দয় যার প্রতি,

ও তার সদায় ঘটে কুমতি, 

তুমি মনোরথের সারথী,

যথা লও যাই সেখানে।।

গুরু তুমি মন্ত্রের মন্ত্রী,

গুরু তুমি তন্ত্রের তন্ত্রী, 

গুরু তুমি যন্ত্রের যন্ত্রী,

না বাজাও বাজবে ক্যানে॥

জন্ম অন্ধ মোর নয়ন,

গুরু তুমি বৈদ্য সচেতন,

অতি বিনয় করে কয় লালন, 

জ্ঞান-অঞ্জন দাও নয়নে।।

Popular Lyrics:  কালা আমায় পাগল করেছে রে | Kala Amay Pagol Koreche Re | Key Lyrics

Leave a Comment