গান শুনে যা গানের পাখি, আয়রে ফিরে আয় | Gan Shune Ja Ganer Pakhi, Ayre Fire Ay | Keylyrics

গান শুনে যা গানের পাখি, আয়রে ফিরে আয়
Gan Shune Ja Ganer Pakhi, Ayre Fire Ay
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
গান শুনে যা গানের পাখি, আয়রে ফিরে আয়
আদর করে দুধ পিলাবো সোনার পিয়ালায়.
আয়রে ফিরে আয়
গান শুনে যা গানের পাখি, আয়রে ফিরে আয়.
খাইতে দেব মাখন ছানা, কিছমিছ আঙ্গুর আর বেদানা
গলে দিব পুতির মালা, সোনার নুপুর পায়.
আয়রে ফিরে আয়
গান শুনে যা গানের পাখি, আয়রে ফিরে আয়.
তোমায় দেখে প্রাণ জুড়াব, নতুন করে নীড় বাধিব
সোহাগ দিয়ে হাত বুলাব, তব সারা গায়.
আয়রে ফিরে আয়
গান শুনে যা গানের পাখি, আয়রে ফিরে আয়.
চলেছ কোন মন দুঃখে, আমীর উদ্দিন তোমারে ডাকে
আরেকটিবার যাওনা দেখে, যাওয়ারই বেলায়.
আয়রে ফিরে আয়
গান শুনে যা গানের পাখি, আয়রে ফিরে আয়.
গান শুনে যা গানের পাখি, আয়রে ফিরে আয় | Gan Shune Ja Ganer Pakhi, Ayre Fire Ay | Keylyrics

Popular Lyrics:  বংশিধারী কী বংশি বাজায় দ্বিদলের ঐ দোতারায় | Bongshidhari Ki bongshi Bajay Dwidoler Oi Dotaray | KeyLyrics

Leave a Comment