কোন মেস্তরি নাও বানাইলো | Kon Mestori Nao Banaylo by Shah Abdul Karim

কোন মেস্তরি নাও বানাইলো

Kon Mestori Nao Banaylo

Song: Kon Mestori Nao Banaylo
Lyrics & Tune: Shah Abdul Karim

 

কোন মেস্তরি নাও বানাইলো

কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়

চন্দ্র সূর্য বান্ধা রাখছে নায়েরই আগায়
দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায়

রঙ-বেরঙের কত নৌকা ভবের তলায় আয়
রঙবেরঙের এর সারি গাইয়া ভাটি বাইয়া যায়

হারা-জিতার ছুবের বেলা কার পানে কে চায়
মদন মাঝি বড় পাজি কত নাও ডুবায়

বাউল আবদুল করিম বলে বুঝে উঠা দায়
কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায়

 

Kon Mestori Nao Banaylo

Popular Lyrics:  সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

Leave a Comment