কোন নামে ডাকিলে তাঁরে | Kon Name Dakile Tare | Key Lyrics

কোন নামে ডাকিলে তাঁরে
Kon Name Dakile Tare
Key Lyrics
ফকির লালন সাঁই
কোন নামে ডাকিলে তাঁরে
হৃদাকাশে উদয় হবে ।
আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে ।।
আরবি ভাষা বলে আল্লাহ
ফরসিতে কয় খোদাতালা
গড বলেছে যিশুর চেলা
ভিন্ন দেশে ভিন্ন ভাবে ।।
মনের ভাব প্রকাশিতে
ভাষার উদয় এ জগতে
অচেনা অধরকে ধরতে
ভাষা বাক্যে নাহি পাবে ।।
আল্লাহ হরি ভজন পূজন
মানুষেরই সকল সৃজন
অনামক অচেনায় বচন
বাগেন্দ্রিয় না সম্ভবে ।।
আপনাতে আপনি ফানা
হলে সে ভেদ যাবে জানা
দরবেশ সিরাজ সাঁই কয় লালন কানা
স্বরূপে রূপ দেখ সংক্ষেপে ।।

Popular Lyrics:  বর্তমানে দেখাও মুরশীদ, অনুমানে মানব কেনে | Bortomane Dekho Murshid, Onumane Manbo Kene | Key Lyrics

Leave a Comment