কোথা গেলে পাই মাগো | Kotha Gele Pai Mago | Song Lyrics

কোথা গেলে পাই মাগো
Kotha Gele Pai Mago
শিল্পী-অমৃক সিং অরোরা
কোথা গেলে পাই মাগো,
কোথা গেলে পাই,
তাই তো আমি আশায় আশায়,
দিবা-রাত জেগে যাই।।
কোথা গেলে পাই মাগো
কোথা গেলে পাই।
তোর সাথে দেখা হলে,
সব দুঃখ যাবে চলে।।
তুই নাকি মা দুঃখহরা
এ ভবেতে শুনি তারা।
(জয় তারা জয় তারা
জয় মা তারা
জয় মা তারা)
দীন দুঃখীদের করবি তারা
এ ভরসাতে রই।
তাই তো আমি আশায় আশায়
দিবা-রাত জেগে যাই।
কোথা গেলে পাই মাগো
কোথা গেলে পাই।
দুঃখ নিয়ে ভবে এলাম,
সারা জনম সয়ে গেলাম।।
আর পারিনা সইতে জ্বালা
আমার ব্যথা নে মা তারা।
(জয় মা তারা
জয় মা তারা
জয় তারা
জয় তারা)
ডেকে ডেকে হই মা সারা
আমি দিন বুনে যাই।
তাই তো আমি আশায় আশায়
দিবা-রাত জেগে যাই।
কোথা গেলে পাই মাগো
কোথা গেলে পাই
তাই তো আমি আশায় আশায়
দিবা-রাত জেগে যাই।
কোথা গেলে পাই মাগো
কোথা গেলে পাই।

Popular Lyrics:  শ্যামা নামের মহিমা অপার | Shayama Namer Mohima Opar Lyrics

Leave a Comment