কোথায় রইলে হে দয়াল কান্ডারি
Kothay Roile He Doyal Kandari
ফকির লালন সাঁই
কোথায় রইলে হে দয়াল কান্ডারি।
এ ভবো তরঙ্গে আমায় দাও এসে চরণতরী।।
পাপিকে করিতে তারণ
নাম ধরেছো পতিত পাবন
ঐ ভরসায় আছি যেমন চাতক মেঘ নিহারি।।
যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ
মারিলে মরি নিতান্ত বাঁচালে বাঁচতে পারি।।
সকলেরে নিলে পারে
আমাতে না চাইলে ফিরে
লালন বলে এ সংসারে
আমি কি এতই ভারি।।
Popular Lyrics: লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল | La Ilaha Illallahu Mohammod Rasul | Key Lyrics