করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন | Kori Kemne Sohoj Shuddho Prem Sadhona | Key Lyrics

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন

Kori Kemne Sohoj Shuddho Prem Sadhona 

ফকির লালন সাঁই

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।

প্রেম সাধিতে ফাঁপড়ে উঠে কাম নদীর তুফান।।

বলবো কি সেই প্রেমর কথা

কাম হয়েছে প্রেমের লতা

কাম ছাড়া প্রেম যথা তথা নয়রে আগমন।।

প্রেম রত্ন ধন পাবার আসে

ত্রিবেনী ঘাট বাঁধলাম কষে

কাম নদীর এক ধাক্কা এসে ছুটে যায় বাঁধন।।

পরম গুরু প্রেম প্রকৃতি

কাম গুরু হয় নিজ পতি

কাম ছাড়া প্রেম পায় কি গতি ভেবে কয় লালন।।

জনপ্রিয় লিরিক্স:  জলের ঘাটে গিয়া Lyrics | Joler Ghate Giya Lyrics | Priyonti

Check Also

a logo for keylyrics.com

দয়া করে এসো দয়াল Lyrics | Doya Kore Eso Doyal Lyrics

দয়া করে এসো দয়াল Lyrics Doya Kore Eso Doyal Lyrics   দয়া করে এসো দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *