করজোড়ে মোনাজাতে | Korojore Monajate | Durbin Shah

করজোড়ে মোনাজাতে
Korojore Monajate
Durbin Shah
কথা : দুরবীন শাহ
করজোড়ে মোনাজাতে
জানাইলাম তোমার দরগাতে
ঈশারাতে দেখাইও দীদার, মহিমা অপার
খোদা তুমি জলিল ও জব্বার ।।
আলোকে আধার নাশিতে,
আপনারি এস্ক হতে
আহাদে মীম করিলা প্রচার
ধরিয়া উজ্জলও জ্যোতি,
মীম হইল আহাদের সাথী
আহম্মদ নাম রাখিলা যাহার মহিমা অপার
খোদা তুমি জলিল ও জব্বার ।।
নুরেতে ময়ূর সাজাইয়া
সার্জাতুলে কিনে নিয়া
পাঞ্জাতনে দিলা অলংকার
বর্জকেতে রূপ নেহারী
কছিনা হইল জারী
রূহু পয়দা করিলায় বান্ধার মহিমা অপার
খোদা তুমি জলিল ও জব্বার ।।
মীমের পর্দায় ডাকনিদিয়া
কৌশলে রইলায় ছাপাইয়া
রাসুল রূপে মক্কাতে সাকার
তুমি আল্লা তুমি নবী,
যাহেরা মানব ছবি
লা ছুরতে হইলা নিরাকার মহিমা অপার
খোদা তুমি জলিল ও জব্বার ।।
গোনাহগার উম্মত ত্বরাইতে
উদয় হইলা দুনিয়াতে
নিয়া আইলায় সাফায়াতের ভার
তাওহীদের শান্তি বানী
শুনে শীতল হইল প্রানী
দুরবীন শাহরে করিও উদ্ধার মহিমা অপার
খোদা তুমি জলিল ও জব্বার ।।
করজোড়ে মোনাজাতে | Korojore Monajate | Durbin Shah

জনপ্রিয় লিরিক্স:  সত্য কইরা বলরে বন্ধু | Sotto Koira Bolore Bondhu | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *