ও কেন এত সুন্দরী হলো | O Keno Eto Sundari Holo with lyrics

শিল্পীঃ মান্না দে
সুরকারঃ মান্না দে
ও কেন এত সুন্দরী হলো ।।
অমনি করে ফিরে তাকালো ।।
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো
সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে
ঝড় উঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে ।।
ও কেন তখন উড়িয়ে আচল ।।
খোলা চুলে বাইরে এলো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো
সবে যখন প্রাণে আমার মন জেগেছে
পৃথিবীটা একটুখানি বদলে গেছে ।।
ও কেন তখন হঠাত্‌ এমন ।।
বিনা কাজে সামনে এলো
দেখে তো আমি মুগ্ধ হবোই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হলো

জনপ্রিয় লিরিক্স:  Ei Hridoyer Sada Kagoje Lyircs | এই হৃদয়ের সাদা কাগজে

Leave a Comment