ও আমার জন্মভূমি মাগো মা – O Amar Janmobhumi Mago Ma

ও আমার জন্মভূমি মাগো মা

O Amar Janmobhumi Mago Ma
দেশাত্মবোধক গান

ও আমার জন্মভূমি মাগো মা

ও আমার জন্মভূমি মাগো মা
তোমারে সবার চেয়ে বড় মানি
তোমারে সবার চেয়ে আপন জানি
ও আমার জন্মভূমি মাগো মা।
তোমার ওই বাউল বাতাস মেঘলা আকাশ
কি যে মায়া ছড়ায় অবিরত
তোমার ওই ধানের ক্ষেতে শ্যামল মাঠে
কি যে স্নেহ মায়ের বুকের মতো!
তোমার ওই স্নেহভরা মায়াঝরা মাটি রে
আমি জন্মদায়িনীর মতো মানি
ও আমার জন্মভূমি মাগো মা।
তোমার ওই বুকভরা নদীর বুকে
নগর,গ্রামে,পথে-ঘাটে
আমার এই চাদর দিয়া ধন্য হল
তোমারই গান গেয়ে
তোমার ওই আগুনপাখা সন্ধ্যাবেলা
কি যে ব্যথা জ্বালায় আমার মনে
তোমারই ওই পাখি ডাকা সকালবেলা
কি যে আশা জাগায় আমার ধ্যানে
তোমার ওই আগুনছায়া আশায় ভরা প্রাণে রে
আমি দিনমনির মতো সত্য মানি
ও আমার জন্মভূমি মাগো মা
তোমারে সবার চেয়ে বড় মানি
তোমারে সবার চেয়ে আপন জানি
ও আমার জন্মভূমি মাগো মা।

 

Popular Lyrics:  আমরা করবো জয় একদিন | Amra korbo joy ekdin | Key Lyrics

Leave a Comment