ওলো সই, ওলো সই | Olo Soi Olo Soi | রবীন্দ্রনাথ ঠাকুর

শিরোনামঃ ওলো সই
Olo Soi Olo Soi
শিল্পীঃ শ্রাবণী সেন
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই,
ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি,
কভু হেসে কভু কেদে চেয়ে বসে রই
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই।।
আমি কী বলিব কার কথা কোন সুখ কোন ব্যাথা
নাই কথা তবু সাধ কত কথা কই,
ওলো সই, ওলো সই
তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই।
আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়নজলে
কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই,
ওলো সই, ওলো সই
আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই।।

Popular Lyrics:  Sakhi, Bhabana Kahare Bale Lyrics | সখী, ভাবনা কাহারে বলে

Leave a Comment