ওরে মন আর কি যাবি | Ore Mon Ar Ki Jabi | Key Lyrics

ওরে মন আর কি যাবি
Ore Mon Ar Ki Jabi
Key Lyrics
ফকির লালন সাঁই ।
ওরে মন আর কি যাবি
আবহায়াত নদীর পারে ।
যার ছেলে কুমিরে খায় ঢেঁকি দেখে ভয় পায়
আবার বুঝি মন আমায় ধরে ।।
কামীরূপে জন্মে সোনা
সাধুজনার জোর খাটে না
প্রেম ডুবারু ভাই শক্তির বল তাই
চলে সে ধীরে ধীরে ।।
প্রেমিক ডুবারু হলে অথৈ জলে
ডুবলে সোনার মূল সেই নেয় তুলে
শ্রীগুরু আছে যার কান্ডারির ভার
বসে রই সে হাল ধরে ।।
যার নাই কামনা-বাসনা
সে সহজ প্রেম জানে না
ফকির লালন বলে রসিক প্রেমিক হলে
যেতে পরে হায়াত নদীর ধারে ।।
ওরে মন আর কি যাবি | Ore Mon Ar Ki Jabi | Key Lyrics

Popular Lyrics:  যাও পাখি বলো তারে | Jau Pakhi Bolo Tare | বাসুদেব দাস বাউল

Leave a Comment