মা মা বলে আর ডাকবো না | Maa Maa Bole Ar Dakbo Na Lyrics

মা মা বলে আর ডাকবো না

Maa Maa Bole Ar Dakbo Na Lyrics

রাগিণী গৌরি-গান্ধার
তাল একতালা
রামপ্রসাদী গান
কন্ঠ-ধনঞ্জয় ভট্টাচার্য্য

মা মা বলে আর ডাকবো না

মা মা বলে আর ডাকবো না।।
ওমা দিয়েছ দিতেছ কতই যন্ত্রণা
মা মা বলে আর ডাকবো না।

ছিলেম গৃহবাসী করিলে সন্যাসী,
আর কি ক্ষমতা রাখো এলোকেশী।।
ঘরে ঘরে যাবো ভিক্ষা মেগে খাবো
মা বলে অার কোলে যাবো না
মা মা বলে আর ডাকবো না।

ডাকি বারে বারে মা মা বলিয়ে
মা কি রয়েছে চক্ষু কর্ণ খেয়ে
ডাকি বারে বারে মা মা বলিয়ে
মা-আ আ আ আ
ডাকি বারে বারে মা মা বলিয়ে
মা কি রয়েছ চক্ষু কর্ণ খেয়ে
মা বিদ্যমানে এ দুঃখ সন্তানে
মা ম’লে কি আর ছেলে বাঁচেনা
মা মা বলে আর ডাকবো না।

রামপ্রসাদ ভণে মায়ের কি এ সূত্র,
মা হয়ে হ’লি মা সন্তানের শত্রু।।
দিবানিশি ভাবি আর কি করিবি
দিবি দিবি পুনঃ জঠর যন্ত্রনা।
মা মা বলে আর ডাকবো না।।

Popular Lyrics:  অল্প না বয়সের ছকিনা ছেড়ি | Olpo na boyosher sokina seri | Key Lyrics

Leave a Comment