এ জীবনে মোর যতকিছু ব্যথা – E Jibone Mor Joto Kichu Betha

 এ জীবনে মোর যতকিছু ব্যথা

E Jibone Mor Joto Kichu Betha (1948)
গীতিকার: পবিত্র মিত্র
সুর ও কণ্ঠ: সুধীরলাল চক্রবর্তী
এ জীবনে মোর যতকিছু ব্যথা
যতকিছু পরাজয়-
তোমারে স্মরিয়া লাগে যে গো
লাগে যে সব মধুময়।
[তুমি চলে গেছো দূরে
তবু যে গো সুরে সুরে]-২
সেদিনের গানখানি
[বারে বারে মনে হয়]-২
তোমারে স্মরিয়া লাগে যে গো
লাগে যে গো মধুময়।
[তুমি চলে গেছো
রেখে গেছো বীণাখানি
তারি সুরে আমি
তোমারেই শুধু জানি]-২
[জীবনের যত আশা
মোর যত ভালোবাসা]-২
তোমার হৃদয়ে জানি
[গোপনে জড়ায়ে রয়]-২
তোমারে স্মরিয়া লাগে যে গো
লাগে যে গো মধুময়
এ জীবনে মোর যতকিছু ব্যথা
যতকিছু পরাজয়।

জনপ্রিয় লিরিক্স:  এত সুর আর এত গান Lyrics | Eto Sur Aar Eto Gaan Lyrics | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics | Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics

জীবন চলার পথে ওগো বন্ধু Lyrics Jibon Chalar Pothe Ogo Bondhu Lyrics জীবন চলার পথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *