আমি প্রদীপের মতো রাত জেগে জেগে | Ami Prodiper Moto Rat Jege Jege

আমি প্রদীপের মতো রাত জেগে জেগে
Ami Prodiper Moto Rat Jege Jege
গীতিকার: ফজল-এ-খোদা
সুরকার ও কণ্ঠ: আবদুল জব্বার

 

আমি প্রদীপের মতো রাত জেগে জেগে


[(আমি) প্রদীপের মতো রাত জেগে জেগে
নিজেরে বিলিয়ে দিলাম
প্রতিদানে শুধু আঁধারের কাছে
শূন্যতা খু্ঁজে পেলাম]-৩
প্রদীপের মতো রাত জেগে জেগে


[যে দিলো নিজেরে উজাড় করে
ক্ষয়ে ক্ষয়ে একা জীবন ভরে]-২
পৃথিবীর কাছে একটুও সে
পেলো না তো কোনো দাম
প্রদীপের মতো রাত জেগে জেগে
নিজেরে বিলিয়ে দিলাম
প্রতিদানে শুধু আঁধারের কাছে
শূন্যতা খু্ঁজে পেলাম
প্রদীপের মতো রাত জেগে জেগে


[সূর্যের আলো আছে বলে
কে তারে মূল্য দেয়,
(চাঁদেরে সবাই মুগ্ধ নয়নে)-২
কাছে তারে ডেকে নেয়]-২
[যে সুরে ভ্রমর আকুল হলো
যে গানে পাখিরা ব্যাকুল হলো]-২
শিল্পী সে তো হারিয়ে গেলো
খুঁজল না তার নাম
প্রদীপের মতো রাত জেগে জেগে
নিজেরে বিলিয়ে দিলাম
প্রতিদানে শুধু আঁধারের কাছে
শূন্যতা খু্ঁজে পেলাম
প্রদীপের মতো রাত জেগে জেগে।

 

Ami Prodiper Moto Rat Jege Jege

Popular Lyrics:  Chand Tene Rate Lyrics | চাঁদ টেনে রাতে

Leave a Comment