আমি পাগল হব – Ami Pagol Hobo

 আমি পাগল হব

Ami Pagol Hobo

ছায়াছবি: অঙ্গার

কথা: ডঃ মোহাম্মদ মনিরুজ্জামান

সুর: আলী হোসেন

কণ্ঠ: রথীন্দ্রনাথ রায়

ওই আমি পাগল হব

[আমি পাগল হব

হায় হায় পাগল হব পাগল নেব

যাবো পাগলের দেশে,

এই পাগলকে ঠেলে দেব,

সেই পাগলের কাছে

যার জন্যে পাগল]-২

ও যার জন্যে পাগল।

প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে,

[আমি ভাবের ঘরের]-২

খুলব তালা বন্ধ তালা

আরে প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে,

[আমি ভাবের ঘরের]-২

খুলব তালা বন্ধ তালা

ও সে রসের নেশায়

রসের নেশায় যাব আমি

সেই সুজনের পাশে

হায়রে সেই সুজনের পাশে

এই পাগলকে ঠেলে দেব,

সেই পাগলের কাছে

যার জন্যে পাগল,

ও যার জন্যে পাগল।

আসবে শমন বাইন্ধা নিবে রে

[ও তোর ভবের লীলা]-২

সাঙ্গ হবে বাইন্ধা নিবে

আরে আসবে শমন বাইন্ধা নিবে রে

[ও তোর ভবের লীলা]-২

সাঙ্গ হবে বাইন্ধা নিবে

কত আতর গোলাপ

কত আতর গোলাপ মাখাইবে

শেষ বিয়ারও সাজে

হায়রে শেষ বিয়ারও সাজে

এই পাগলকে ঠেলে দেব,

সেই পাগলের কাছে

যার জন্যে পাগল,

ও যার জন্যে পাগল।

সাড়ে তিন হাত মাটির ঘরে রে,

[ও তোরে শোয়াইবে]-২

আদর করে মাটির ঘরে

আরে সাড়ে তিন হাত মাটির ঘরে রে,

[ও তোরে শোয়াইবে]-২

আদর করে মাটির ঘরে

ওরে থাকতে হবে

ওরে থাকতে হবে অন্ধকারে,

দয়াল মওলার আশে

হায়রে দয়াল মওলার আশে

এই পাগলকে ঠেলে দেব,

Popular Lyrics:  ওরম তাকিও না লিরিক্স | Orom Takio Na Lyrics | Bhoomi (Surojit Chatterjee)

সেই পাগলের কাছে

যার জন্যে পাগল,

আমি পাগল হব পাগল নেব

যাবো পাগলের দেশে,

এই পাগলকে ঠেলে দেব,

সেই পাগলের কাছে

যার জন্যে পাগল

[ও যার জন্যে পাগল]-৭

Leave a Comment