আমি গান গাইতে জানি না | Ami Gan Gaite Jani Na | শাহ আব্দুল করিম

আমি গান গাইতে জানি না
Ami Gan Gaite Jani Na
আমি গান গাইতে পারি না
শিল্পীঃ শাহ আব্দুল করিম
সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম

আমি গান গাইতে জানি না

গানে মিলে প্রাণের সন্ধান
সেই গান গাওয়া হল না
(জানি না) আমি গান গাইতে জানি না ।।
জানিনা ভাব-ক্রান্তি গাইতে পারি না সেই গান,
যেই গান গাইলে মিলে আধারে আলোর সন্ধান,,
গাইলেন লালন, রাধা রমণ, হাছন রাজা দিওয়ানা,
( জানি না) আমি গান গাইতে জানি না।।
বাউল মুকুন্দ দাস গেয়েছেন দেশেরই গান,
বিদ্রোহী নজরুলের গানে পাইলেন মুক্তির সন্ধান,
ভাবের গান গাইতে গেলে অভাবে ভাব জাগে না,
( জানি না ) আমি গান গাইতে জানি না।।
আরকুন শাহ, শিতালং ফকির, বলেছেন মারফতি গাও,
সৈয়দ শাহ নুরের গানে শুকনাতে দৌড়াইলেন নাও,
করিম বলে প্রাণ কুলে গাও গাইতে যাদের বাসনা ,
( জানি না ) আমি গান গাইতে জানি না।।

আমি গান গাইতে পারি না

আমি গান গাইতে পারি না
ও যে গানে মিলে প্রাণের সন্ধান,
সে গান গাওয়া হলো না
আমি গান গাইতে পারি না।

জানিনা ভাব ক্রান্তি
গাইতে পারিনা সে গান,
যে গান গাইলে মিলে
আধারে আলোর সন্ধান,
গান গাইলে লালন, রাধার মন,
হাসন রাজা দেওয়ানা।

আরকুম শাহ, ফকির সিতালং
বলেছেন মারফতী গাও,
সৈয়দ শাহ নূরের গানে
শুকনাতে দৌড়াইতেন নাও,
করিম বলে প্রাণ খুলে গাও
গাইতে যাহার বাসনা।

Popular Lyrics:  মুর্শিদ তত্ত্ব অথৈ গভীরে | Murshid Tottwa Athai Govire | Lalon Fakir
আমি গান গাইতে জানিনা

 

 

 

Leave a Comment