আমার প্রাণের প্রাণ পাখি | Amar Praner Pran Pakhi | Key Lyrics

আমার প্রাণের প্রাণ পাখি
Amar Praner Pran Pakhi
শিল্পী:  আব্দুল আলীম



আমার প্রাণের প্রাণ পাখি

আমার হিরামন পাখি

তোরে কোথায় রাখি

পাখিরে সবই মিছে আর ফাঁকি।।

পাখিরে রে………..
এক পলকের নাই ভরসা
মিছে সকল আশা
কখন জানি দারুন ঝড়ে।
ভাঙবে স্বাদের বাসা.. পাখিরে।
ও পাখিরে রে………….
কোন বনেরই পাখি তুমি
যাইবা রে কোন বনে
সে কথা কি গেছ ভুলে।
পরে না কি মনে পাখিরে।।
ও পাখিরে রে
মিছা মায়ায় বন্দি হইয়া
কর কত খেলা
পশ্চিমে তাকাইয়া দেখ।
ডুইবা আইলো বেলা পাখিরে।।

Popular Lyrics:  Masjib Mondire Jete Lyrics | মসজিদ মন্দিরে যেতে | Mon Mondire Puja Debo | মনমন্দিরে পূজা দেব

Leave a Comment